News71.com
 Bangladesh
 20 Mar 20, 10:15 PM
 74           
 0
 20 Mar 20, 10:15 PM

বেনাপোল-আখাউড়া সীমান্ত দিয়ে দেশে ফিরছেন দু’দেশের নাগরিকরা।।

বেনাপোল-আখাউড়া সীমান্ত দিয়ে দেশে ফিরছেন দু’দেশের নাগরিকরা।।

নিউজ ডেস্কঃ যশোরের বেনাপোল ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে বৃহস্পতিবার (১৯ মার্চ) নিজ দেশে ফিরেছেন দু’দেশের নাগরিকরা। এ সময় তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়।বেনাপোল ইমিগ্রেশন পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রায় ১৩৪৪ জন বাংলাদেশি ভারত থেকে দেশে ফিরেছেন। পাশাপাশি বাংলাদেশে আসা ৫১৭ জন ভারতীয় দেশে ফিরে গেছেন। এছাড়াও নতুন করে ভারত থেকে বাংলাদেশে এসেছেন ১২ জন ভারতীয় নাগরিক। একই চিত্র ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া চেকপোস্টে। যে সকল বাংলাদেশি ভারতে অবস্থান করছিলেন তারা এখন দেশে ফিরে আসছেন। একই ভাবে নিজ দেশে ফিরে যাচ্ছেন ভারতীয় নাগরিকরা। এ সময় করোনা প্রতিরোধে স্বাস্থ্য পরীক্ষা করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন