News71.com
 Bangladesh
 20 Mar 20, 10:10 PM
 87           
 0
 20 Mar 20, 10:10 PM

নড়াইলে চাঁদার টাকা না দেয়ায় প্রবাসীকে মারধর।।

নড়াইলে চাঁদার টাকা না দেয়ায় প্রবাসীকে মারধর।।

নিউজ ডেস্কঃ নড়াইলে চাঁদার দাবিতে এক প্রবাসী ও তার ভাইসহ অন্তত ৮ জনকে মারপিট করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় লোহাগড়া উপজেলার কলাগাছী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহতদেরকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বাকিদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। ভুক্তভোগী প্রবাসী মো. আলাউদ্দিন মোল্যা অভিযোগ করে বলেন, তিনি তিন মাস আগে দুবাই থেকে বাড়ি ফিরলে একই গ্রামের আজগর, ইসহাক, কুদ্দুস পাশ্ববর্তী রায়গ্রামের রহিম মোল্যার নেতৃত্বে এলাকার প্রভাবশালী কয়েকজন তার কাছে চাঁদা দাবি করতে থাকে। এক পর্যায়ে আলাউদ্দিন ঝামেলা এড়াতে তাদেরকে ১ লাখ টাকা চাঁদা দেন। কিন্তু সম্প্র্রতি তারা আরো টাকা দাবি করলে আলাউদ্দিন তা দিতে অস্বীকার করে।এর জেরে বৃহস্পতিবার সন্ধ্যায় কলাগাছী বাজারে গেলে আলাউদ্দিনও তার পক্ষের লোকজন হামলার শিকার হয়। এ সময় তাদের অস্ত্রের আঘাতে আমাদের ৮ জন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে গুরুতর আহত প্রবাসীর ভাই আব্দুল্লাহকে উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিকেলে স্থানান্তরিত করেন। আলাউদ্দিনসহ বাকিদের নড়াইল সদর হাসপাতালে চিকিৎসা চলছে। লোহাগড়া থানার পরিদর্শক মো. আমানুল্লাহ আল-বারীর বলেন, ঘটনাটি এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে কোন্দলের জের, এ ঘটনায় জড়িত সন্দেহে ৭ জনকে পুলিশ আটক করেছে। মামলার প্রস্তুতি চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন