
নিউজ ডেস্কঃ কিশোরগঞ্জের নিকলী উপজেলার জারইতলা ইউনিয়নের সাজনপুর বনমালীপুর গ্রামের বাচ্চু মিয়া ও সাইদুর রহমানদের মাঝে জমির টাকা নিয়ে সংঘর্ষে কলেজ ছাত্রীসহ ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতরা হলেন কলেজছাত্রী সাথী আক্তার (১৭), রিনা আক্তার (৩৫), মঞ্জু মিয়া (৪৫), বাচ্চু মিয়া (৫৫), জাকির হোসেন (২২)। ঘটনাটি ঘটে সোমবার সকাল ৯ টায়। উভয় পক্ষের সংঘর্ষে দুইটি বাড়ি ভাঙচুর ও লুটপাট হয়। ক্ষতির পরিমাণ প্রায় লক্ষাধিক টাকা। এ ব্যাপারে মঞ্জু মিয়া বাদী হয়ে বজরু মিয়াকে প্রধান আসামি করে কয়েকজনের নামে বুধবার নিকলী থানায় অভিযোগ দায়ের করেন।