News71.com
 Bangladesh
 19 Mar 20, 11:32 PM
 79           
 0
 19 Mar 20, 11:32 PM

স্বাস্থ্যসেবায় জড়িত কর্মচারীদের সকল প্রকার ছুটি বাতিল ॥ স্বাস্থ্যমন্ত্রী  

স্বাস্থ্যসেবায় জড়িত কর্মচারীদের সকল প্রকার ছুটি বাতিল ॥ স্বাস্থ্যমন্ত্রী   

নিউজ ডেস্ক: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, “করোনা ভাইরাসের কারণে স্বাস্থ্যখাতের সঙ্গে যুক্ত সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। করোনা প্রাদুর্ভাব চলাকালীন সময়ে ও পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত স্বাস্থ্যখাতের সব কর্মকর্তা, নার্স, চিকিৎসক এর ছুটি প্রাপ্য হবেন না। বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে করোনা প্রতিরোধে করণীয় বিষয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, দেশে মোট ১৭ জন করোনা ভাইরাস আক্রান্ত রোগী আছে। ১৭ জনের সবাই বিদেশ ফেরত ব্যক্তি অথবা তাঁদের আত্মীয়-স্বজন। এ কারণে বিদেশ থেকে আর কোনো ব্যক্তি এই মুহূর্তে দেশে না এলে করোনা ভাইরাস প্রতিরোধ সহজতর হবে। করোনা ভাইরাসের সময় বিভিন্ন স্থানে বিয়ে, গণজমায়েত হওয়া প্রসঙ্গে তিনি বলেন, করোনা রোগটি মারাত্মক ছোঁয়াচে। এই মুহূর্তে দেশে কোনো রকম গণসমাবেশ আয়োজন করা যাবে না। বিয়ে-অনুষ্ঠান বন্ধ রাখতে হবে। স্কুল-কলেজ আগেই বন্ধ করা হয়েছে। এখন সৌদি আরবের মতো আমাদের দেশেও জুমার নামাজ জমায়াতের সঙ্গে না পড়ে ঘরেই পড়তে হবে। কোয়ারাইন্টানে মানুষ নিয়ম মানছে না বলে জিজ্ঞেস করা হলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, টঙ্গীর ইজতেমা ময়দান কোয়ারাইনটানের জন্য প্রস্তুত করা হচ্ছে। কোয়ারাইনটাইন ব্যবস্থা জোড়ালো করতে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ছেড়ে দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন