News71.com
 Bangladesh
 19 Mar 20, 07:00 PM
 114           
 0
 19 Mar 20, 07:00 PM

করোনায় নতুন আক্রান্ত ৩ জনই একই পরিবারের॥ একজন বয়স্ক

করোনায় নতুন আক্রান্ত ৩ জনই একই পরিবারের॥ একজন বয়স্ক

নিউজ ডেস্কঃ বাংলাদেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন তিন জন। তারা সবাই একই পরিবারের সদস্য। তাদের মধ্যে একজন নারী ও দুজন পুরুষ। আক্রান্ত ওই নারীর বয়স ২২ বছর। পুরুষ দুজনের বয়স যথাক্রমে ৬৫ ও ৩২ বছর। আক্রান্তদের পরিবারের একজন ইতালি ফেরত। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা ১৭-তে দাঁড়ালো।বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে রাজধানীর মহাখালীতে করোনা ভাইরাস নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ।এ সময় আবুল কালাম আজাদ জানান, নতুন করে আক্রান্ত তিন জনই একই পরিবারের সদস্য। তাদের মধ্যে একজন নারী ও দুজন পুরুষ। আক্রান্ত ওই নারীর বয়স ২২ বছর। পুরুষ দুজনের বয়স যথাক্রমে ৬৫ ও ৩২ বছর। আক্রান্তদের পরিবারের একজন ইতালি ফেরত।তিনি আরও জানান, এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে মৃতের সংখ্যা একজনই।করোনা ভাইরাস নিয়ে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) খোলা হটলাইনে এখন পর্যন্ত মোট ২ লাখ ২৮ হাজার ৮৩৮ জন সেবা নিয়েছেন বলেও জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন