News71.com
 Bangladesh
 19 Mar 20, 10:47 AM
 84           
 0
 19 Mar 20, 10:47 AM

করোনা মোকাবিলায় প্রয়োজনীয় টাকা দিতে প্রস্তুত সরকার॥ অর্থমন্ত্রী

করোনা মোকাবিলায় প্রয়োজনীয় টাকা দিতে প্রস্তুত সরকার॥ অর্থমন্ত্রী

নিউজ ডেস্কঃ অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, করোনাভাইরাস চিকিৎসা কিংবা নিয়ন্ত্রণে যত টাকা প্রয়োজন হবে তা দিতে প্রস্তুত রয়েছে সরকার। প্রয়োজনে স্বাস্থ্য মন্ত্রণালয় যদি চীনের মতো বিশেষ হাসপাতাল তৈরির উদ্যোগ নেয়, তাতেও অর্থায়ন করা হবে। বুধবার (১৮ মার্চ) অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, যে ভাইরাস নিয়ে সারা বিশ্ব বিপদে আছে, আমরা সেই ভাইরাস থেকে মুক্ত আছি বলতে পারব না। যাতে করে সংক্রমণ কম রাখা যায় সে কাজটি করতে হবে। আমাদের এখন অভিজ্ঞতা রয়েছে। চীন যখন শুরু করেছিল তাদের অভিজ্ঞতা ছিল না। তিনি বলেন, সবাই সবার জায়গা থেকে বলতে হবে কীভাবে সবাই করোনাভাইরাস থেকে মুক্ত থাকতে পারব। এটি সকলের দায়িত্ব।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন