News71.com
 Bangladesh
 19 Mar 20, 10:46 AM
 79           
 0
 19 Mar 20, 10:46 AM

করোনা আতঙ্কে গলফ ক্লাবে প্রবাসীর বিয়ে বন্ধ করে দিলো মোবাইল কোর্ট॥

করোনা আতঙ্কে গলফ ক্লাবে প্রবাসীর বিয়ে বন্ধ করে দিলো মোবাইল কোর্ট॥

নিউজ ডেস্কঃ রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে আমেরিকার প্রবাসীর বিয়ে বন্ধ করে দিলো মোবাইল কোর্ট। আজ রাত নয়টায় এই ঘটনা ঘটে। জানা যায়, আমেরিকা প্রবাসী পাত্র গত কয়েকদিন আগে তিনি আমেরিকা থেকে দেশে আসেন। আজ গলফ ক্লাবে তার বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া কথা ছিলো। কিন্তু করোনা ভাইরাস আতঙ্কে দেশে সকল জমায়েত বন্ধ থাকলেও বিয়েতে আমন্ত্রিত অতিথিরা আসছিলেন। যার কারণে মোবাইল কোর্টের মাধ্যমে বিয়েটি বন্ধ করে দেয়া হয়েছে বলে জানা গেছে। গুলশান জোনের এসিল্যান্ডে ইশতিয়াক আহম্মেদ বলেন, আমেরিকা প্রবাসী পাত্র আজকে বিয়ে করার কথা ছিলো। আমরা তাদের পরিস্থিতি বুঝিয়ে বলি । বর ও কনে পক্ষ আমাদের অনুরোধে তারা তাদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে। আপাতত বিয়ের কাজ বন্ধ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন