News71.com
 Bangladesh
 19 Mar 20, 10:46 AM
 73           
 0
 19 Mar 20, 10:46 AM

কোয়ারেন্টিন না মানলে কঠোর ব্যবস্থা॥ স্বরাষ্ট্রমন্ত্রী

কোয়ারেন্টিন না মানলে কঠোর ব্যবস্থা॥ স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বিদেশফেরত সবাইকে কোয়ারেন্টিনের নিয়ম মানার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, কেউ নিয়ম ভঙ্গ করলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রাজধানীর মতিঝিলে এনআরবিসি ব্যাংকের প্রধান কার্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। মন্ত্রী বলেন, ‘সরকার শুরুতেই আইন প্রয়োগ করতে চায় না। কিন্তু হোম কোয়ারেন্টিনে থাকার বিষয়ে যারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মানবে না, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ এর আগে সোমবার সরকার সিদ্ধান্ত নেয়, বিদেশ থেকে যারাই দেশে আসবে, তাদের অবশ্যই ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। প্রসঙ্গত, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ‘বাংলাদেশে একজনের মৃত্যু হয়েছে’ বলে বুধবার জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন