News71.com
 Bangladesh
 18 Mar 20, 10:06 PM
 160           
 0
 18 Mar 20, 10:06 PM

প্রাণঘাতী করোনায় বাংলাদেশে একজনের মৃত্যু।।

প্রাণঘাতী করোনায় বাংলাদেশে একজনের মৃত্যু।।

নিউজ ডেস্কঃ প্রাণঘাতী করোনাভাইরাসে বাংলাদেশে একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। ১৮ মার্চ, বুধবার প্রতিষ্ঠানটির সম্মেলন কক্ষে আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানান মীরজাদী সেব্রিনা ফ্লোরা। আইইডিসিআর’র পরিচালক জানান, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যিনি মানা গেছেন তার বয়স ৭০ বছরের বেশি। তিনি বিদেশে যাননি। অন্য কারো কাছ থেকে তিনি সংক্রামিত হয়েছেন। এছাড়া নতুন করে আরো চারজন করোনারোগী শনাক্ত করা হয়েছে। তাদের একজন নারী ও তিনজন পুরুষ বলে জানিয়েছেন আইইডিসিআর পরিচালক। এ নিয়ে করোনাভাইরাসে আক্রন্তের সংখ্যা দাঁড়ালো ১৪ জনে। গত ২৪ ঘন্টায় ৪৯ এবং মোট ৩৪১ জনের পরীক্ষা করা হয়েছে। সন্দেহজনক ধরে আরো ১৬ জনকে কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে বলেও জানান মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন