News71.com
 Bangladesh
 18 Mar 20, 09:51 PM
 113           
 0
 18 Mar 20, 09:51 PM

বন্ধ হতে পারে আন্তঃজেলা বাস যোগাযোগ : ওবায়দুল কাদের।।

বন্ধ হতে পারে আন্তঃজেলা বাস যোগাযোগ : ওবায়দুল কাদের।।

নিউজ ডেস্কঃ করোনা ভাইরাস প্রতিরোধে পরিস্থিতি বুঝে কিছু এলাকা শাটডাউন ও আন্তঃজেলা বাস যোগাযোগ বন্ধ করে দেওয়া হতে পারে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনায় তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘পরিস্থিতি বুঝে কিছু কিছু এলাকা শাটডাউন করে দেওয়া হতে পারে। এছাড়াও প্রয়োজনে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ করে দেওয়া হতে পারে।’ তিনি বলেন, করোনা আমাদের জাতীয় শত্রু। তাই দলমত নির্বিশেষে সবাইকে মিলে এর মোকাবিলা করতে হবে। এজন্য সবার এগিয়ে আসা প্রয়োজন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন