News71.com
 Bangladesh
 18 Mar 20, 09:51 PM
 119           
 0
 18 Mar 20, 09:51 PM

বাংলাদেশ-ভারত সম্পর্ক বহু পুরানো।। মুখমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়

বাংলাদেশ-ভারত সম্পর্ক বহু পুরানো।। মুখমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়

নিউজ ডেস্কঃ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে কলকতা উপ-দূতাবাসে জাতির পিতার ম্যুরাল উন্মোচন করা হয়েছে। দেশের বাইরে প্রথমবারের মতো কলকাতায় প্রকাশ হলো বঙ্গবন্ধুকে নিয়ে থিম সং। এর আগে রাজ্য বিধানসভায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে মুখমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক বহু পুরানো ও চিরায়িত। কলকতা উপ-দূতাবাসের দেয়ালে শোভা পাচ্ছে বঙ্গবন্ধুর সাতই মার্চের ঐতিহাসিক ভাষণের ম্যুরাল। পাশেই রয়েছে ৫২-এর ভাষা আন্দোলন, ৬৬-এর ৬ দফা, ৭১ এর মুক্তিযুদ্ধ এবং ৭ জন বীরশ্রেষ্ঠ। মঙ্গলবার (১৭ মার্চ) ঐতিহাসিক এ ম্যুরাল উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় এবং শোভনদেব চট্টোপাধ্যায়। পরে বঙ্গবন্ধুকে নিয়ে আলোচনায় অংশ নেন দুই বাংলার জনপ্রিয় সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। তাদের স্বাগত জানান কলকাতা উপদূতাবাসের উপ-হাইকমিশনার। কলকাতা উপ-হাইকমিশনার তৌফিক হাসান বলেন, রাজনৈতিক দিক থেকে শেখ মুজিবুর রহমান বাংলাদেশেরই নেতা। এই অনুভূতি নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি। তার আদর্শ, তার নিষ্ঠা, তার সততা, তার সাহস স্বচক্ষে অবলোকন করেছি। এর আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে, তার প্রতি গভীর সম্মান ও শ্রদ্ধা জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোরপাধ্যায়। বিধানসভার লবিতে বঙ্গবন্ধুর ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন