
নিউজ ডেস্কঃ বেশ জাঁকজমক ভাবেই বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপন করলো বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এদিন জাতীর পিতার নামে একটি কর্নার উদ্বোধন করে বাফুফে। যার মাধ্যমে আগামী প্রজন্ম ফুটবলের সঙ্গে শেখ মুজিবুর রহমানের সম্পৃক্ততা আরো ভালো ভাবে জানতে পারবে বলে মনে করেন ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন।মুজিব শতবর্ষে বাংলাদেশ ফুটবল ফেডারেশেনের আয়োজনে প্রধান আকর্ষণ ছিলো বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন। যেখানে ঠাই পেয়েছে বঙ্গবন্ধুর দুর্লভ কিছু ছবি। এছাড়াও জাতীর পিতার ফুটবলের প্রতি সম্পৃক্ততা, এই কর্ণার ঘুরে দেখলে খুব সহজেই বুঝে যাবেন যে কেউই। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেন, বঙ্গবন্ধুর সঙ্গে ফুটবলের সরাসরি কানেকশন ছিলো। সেটা এই ফটোগ্যালারি দেখলে যে কেউ বুঝতে পারবে। মুজিব শত বর্ষ উদযাপনে এদিন বিশাল আকৃতির একটি কেক কেটে আনুষ্ঠিকতা শুরু করে বাফুফে। কেক পর্ব শেষ করে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। এর আগে নির্বাহী কমিটির সদস্যরা দোয়া করেন জাতীয় পিতার উদ্দেশ্যে। মহানগর লিগ কমিটি সহ-সভাপতি মাজহারুল ইসলাম তুহিন বলেন, এ ধরনের উদ্যেড়ের কারণে আগামি প্রজন্ম বঙ্গবন্ধু সম্পর্কে জানতে পারবে। আমি করি এটা বাফুফের বড় একটি উদ্যোগ।