News71.com
 Bangladesh
 18 Mar 20, 09:48 PM
 55           
 0
 18 Mar 20, 09:48 PM

দেশেই তৈরি হচ্ছে কিট।। করোনা পরীক্ষায় খরচ পড়বে মাত্র ৩০০ টাকা

দেশেই তৈরি হচ্ছে কিট।। করোনা পরীক্ষায় খরচ পড়বে মাত্র ৩০০ টাকা

নিউজ ডেস্কঃ দেশেই উৎপাদিত হবে করোনাভাইরাস (কভিড-১৯) পরীক্ষার কিট। এখন ওষুধ প্রশাসন অধিদপ্তরের (ডিজিডিএ) অনুমোদন পেলেই এটি বাজারে ছাড়তে পারবে বলে জানিয়েছে উৎপাদক সংস্থা গণস্বাস্থ্য-আএনএ বায়োটেক লিমিটেড। মঙ্গলবার (১৭ মার্চ) গণস্বাস্থ্যকেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, এই কিটের প্রত্যেকটির জন্য খরচ পড়বে ২০০ টাকার মতো। গণস্বাস্থ্যকেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী একটি ইংরেজি দৈনিককে জানিয়েছেন, গণস্বাস্থ্য সিঙ্গাপুরের বিশেষজ্ঞদের একটি সমন্বিত দল এই কিট আবিষ্কার করেছে। তিনি বলেন, আমরা আশা করছি, এই কিট দেশে করোনা পরীক্ষা নিয়ে মানুষের মধ্যে তৈরি হওয়া ভয় কমাবে। আমরা ডিজিডিএ’র কাছে অনুমতির জন্য আবেদন করেছি। অনুমতি পেলে এক মাসের মধ্যে আমরা উৎপাদনে যেতো পারবো। তিনি বলেন, আমরা আশা করছি, এই ডায়াগনস্টিক কিট ২০০ টাকায় বিক্রেতা এবং ল্যাবগুলোতে দিতে পারবো। সরকারের উচিৎ হবে বিষয়টি মনিটরিং করা যাতে সাধারণ জনগণ ৩০০ টাকার মধ্যে পরীক্ষা করাতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন