News71.com
 Bangladesh
 18 Mar 20, 09:47 PM
 70           
 0
 18 Mar 20, 09:47 PM

যেখানে পাওয়া যাবে নতুন ২০০ টাকার নোট।।

যেখানে পাওয়া যাবে নতুন ২০০ টাকার নোট।।

নিউজ ডেস্কঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন ২০০ টাকার নোট ও স্মারক মুদ্রা উদ্বোধন করেছেন। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে গণভবনে আনুষ্ঠানিকভাবে এ নোট ও স্মারক মুদ্রা উদ্বোধন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল, গভর্নর ফজলে কবির, ডেপুটি গভর্নর মনিরুজ্জামান প্রমুখ। আগামীকাল বুধবার থেকে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসসহ অন্যান্য শাখা অফিসগুলোতে ২০০ টাকার নোট পাওয়া যাবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ এবং মুজিববর্ষ উদযাপন উপলক্ষে প্রথমবারের মতো ২০০ টাকা মূল্যমান প্রচলনযোগ্য স্মারক ব্যাংক নোট বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন