News71.com
 Bangladesh
 18 Mar 20, 09:43 PM
 65           
 0
 18 Mar 20, 09:43 PM

শীতলক্ষ্যায় ভাসছিল অজ্ঞাতপরিচয় দুই যুবকের মরদেহ।।

শীতলক্ষ্যায় ভাসছিল অজ্ঞাতপরিচয় দুই যুবকের মরদেহ।।

নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাত্র দু’ঘণ্টার ব্যবধানে শীতলক্ষ্যা নদীতে পৃথক স্থান থেকে অজ্ঞাত দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭ মার্চ) দুপুরে শীতলক্ষ্যা নদীতে উপজেলার মুড়াপাড়া বাজার ঘাট ও কায়েতপাড়ার বাউলিয়াপাড়া ঘাট এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত দুই মরদেহের একজনের সাদা শার্ট ও লুংগি পরনে পাওয়া যায়। তবে তাদের দুইজনের বয়স ২৮ থেকে ৩০ এর মধ্যে। ঘটনার সত্যতা নিশ্চিত করে সহকারি পুলিশ সুপার (‘গ’-সার্কেল) মাহিন ফরাজি জানান, বুধবার দুপুরে শীতলক্ষ্যা নদীর মুড়াপাড়া ইউনিয়নের বাজার ঘাট ও কায়েতপাড়া ইউনিয়নের বাউলিয়াপাড়া ঘাট এলাকা থেকে অজ্ঞাত দুই ব্যক্তির লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানা পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নদীতে ভাসমান অবস্থায় লাশ দুইটি উদ্ধার করে। তিনি জানান, উদ্ধারকৃত দুই লাশের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। সুরতহালের পর ময়নাতদন্তের জন্য লাশ দুটি নারায়ণগঞ্জ সদরের ১শ' শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন