News71.com
 Bangladesh
 18 Mar 20, 09:42 PM
 73           
 0
 18 Mar 20, 09:42 PM

নীলফামারীতে ২ কোচিং সেন্টারকে জরিমানা।।

নীলফামারীতে ২ কোচিং সেন্টারকে জরিমানা।।

নিউজ ডেস্কঃ নীলফামারীতে অভিযান চালিয়ে দুই কোচিং সেন্টারকে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ছয় হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করা হয়।সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসিম আহমেদ বলেন, আমরা সরকারি নিয়ম অনুযায়ী স্কুল কলেজগুলো বন্ধ শতভাগ নিশ্চিত করেছি। কোচিং সেন্টারগুলো বন্ধের ব্যাপারে আজ আমরা সারাদিন অভিযান চালিয়েছি এবং দুইটি কোচিং সেন্টারকে আমরা জরিমানা করেছি।ছাত্র-ছাত্রীরা বলেন, কোচিং সেন্টার বন্ধের বিষয়ে আমরা কিছু জানি না। জানা গেছে, জেলার ৩০ থেকে ৪০ সাইনবোর্ড ধারী কোচিং সেন্টার ছাড়াও রয়েছে। কিন্তু সৈয়দপুরে আজ প্রায় বেশি ভাগই কোচিং সেন্টার খোলা দেখা যায়। পরে অভিযান চালিয়ে সেগুলো বন্ধ করা হয়।উল্লেখ্য, সৈয়দপুরে করোনাভাইরাসের সংক্রমণ রোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে ছয়জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন