News71.com
 Bangladesh
 17 Mar 20, 09:28 PM
 156           
 0
 17 Mar 20, 09:28 PM

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন নরেন্দ্র মোদী।।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন নরেন্দ্র মোদী।।

নিউজ ডেস্ক: বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে  শ্রদ্ধা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার (১৭ মার্চ) এক টুইটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর ফাইল ছবি দিয়ে মোদী লেখেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানাই। বাংলাদেশের উন্নয়নে তার সাহসিকতা ও অবিস্মরণীয় অবদানের জন্য তিনি চিরজীবী হয়ে থাকবেন।’ তিনি আরও লেখেন, ‘আজ (মঙ্গলবার) সন্ধ্যায় বাংলাদেশে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে এক ভিডিওর মাধ্যমে আমিও যুক্ত থাকবো।’ এদিকে, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে রঙিন সাজে সেজেছে রাজধানী ঢাকা। সোমবার সন্ধ্যার পর থেকেই রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় দেখা যায় বর্ণিল আলোর ঝলকানি। ব্যাংক-বীমা সরকারি দপ্তর থেকে শুরু করে বিভিন্ন অভিজাত হোটেল, নগরের অলি-গলিতে অবস্থিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর কার্যালয় বর্ণিল আলোকে সজ্জিত করা হয়েছে। রাস্তার দুই পাশে ও মোড়ে মোড়ে শোভা পাচ্ছে বিদ্যুৎ-বাল্বের বাহারি রঙের আলোর ঝলকানি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন