
নিউজ ডেস্কঃ নওগাঁয় বিভিন্ন দেশ থেকে আসা ৮৮ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা রয়েছে। নওগাঁ সদরসহ ১১ উপজেলায় হোম কোয়ারেন্টাইনে থাকা এসব ব্যক্তিরা ইতালি, সৌদি আরব, কুয়েত, কাতার, সিঙ্গাপুর, চীন, ব্রনাই, মালয়েশিয়া, জাপান, লেবানন, কঙ্গো, ফ্রান্স, ভারত, ওমান, সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশে কর্মরত ছিলেন। সোমবার জেলায় এই সংখ্যা ছিল ৪৪ জন। একদিনের ব্যবধানে বর্তমানে বেড়ে ৮৮ জন এখন হোম কোয়ারেন্টাইনে।
মঙ্গলবার নওগাঁর সিভিল সার্জন আখতারুজ্জামান আলাল জানান, গত কয়েকদিনে বিভিন্ন দেশ থেকে আসা ৮৮ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৯ জন, রানীনগরে ২ জন, আত্রাইয়ে ২৪ জন, মহাদেবপুরে ৮ জন, বদলগাছিতে ১৩ জন, ধামইরহাটে ১ জন, নিয়ামতপুরে ৫ জন, মান্দায় ২ জন, পত্মীতলায় ২ জন ও সাপাহার উপজেলায় ২২ জন হোম কোয়ারেন্টাইনে আছেন।
সিভিল সার্জন বলেন, প্রত্যেককে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। এ সময়ের মধ্যে করোনাভাইরাসের কোনো লক্ষণ দেখা দিলে তারা মোবাইলে সরাসরি সিভিল সার্জনের সাথে যোগাযোগ করতে পারবেন। হোম কোয়ারেন্টাইনে থাকা প্রত্যেককে বাইরে চলাফেরা না করে বাড়িতে থাকার পরামর্শ দেয়া হচ্ছে।