News71.com
 Bangladesh
 17 Mar 20, 06:38 PM
 96           
 0
 17 Mar 20, 06:38 PM

যুক্তরাষ্ট্রে করোনার প্রথম পরীক্ষামূলক ভ্যাকসিন নিলেন যে নারী ।।

যুক্তরাষ্ট্রে করোনার প্রথম পরীক্ষামূলক ভ্যাকসিন নিলেন যে নারী ।।

নিউজ ডেস্ক: বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের প্রথম ভ্যাকসিন পরীক্ষামূলকভাবে জেনিফার হলার নামে এক মার্কিন নারীর দেহে প্রয়োগ করা হয়েছে। স্থানীয় সময় সোমবার করোনাভাইরাসের ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ করে যুক্তরাষ্ট্র। দেশটির সিয়াটল শহরের বাসিন্দা জেনিফার প্রথম এই টিকা নেন। ৩৪ বছর বয়সী এই নারী দুই সন্তানের জননী। তিনি সেখানকার একটি স্টার্টআপের অপারেশনস ম্যানেজার হিসেবে কাজ করেন। সোমবার থেকে করোনাভাইরাসের ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ শুরু হয়েছে। হলারই বিশ্বে প্রথম, যার ওপর পরীক্ষামূলকভাবে করোনাভাইরাসের ভ্যাকসিন প্রয়োগ করা হলো। খবর বিবিসির।  পে ৩০০ থেকে ৩ হাজার মানুষের ওপর এক বছর বা তার বেশি সময় ধরে এ ভ্যাকসিন পরীক্ষা করা হবে। এভাবে যদি করোনাভাইরাসের ভ্যাকসিন সব ধাপে কার্যকর বলে প্রমাণিত হয়, তবে তা জনসাধারণের ব্যবহারের জন্য উপযোগী ঘোষণা করা হতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন