
নিউজ ডেস্কঃ মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া মহাসড়কে দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে শ্রীনগর উপজেলার কেওয়াটখালি এলাকায় চেয়ারম্যান বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন মোটরসাইকেল চালক তুহিন শিকাদার (৪০) ও আরোহী বাদশা হোসেন মিঠু (৫০)। তারা সম্পর্কে শ্যালক-দুলাভাই। বাদশা ঢাকার শ্যামপুরের মৃত মীর হোসেনের ছেলে। আর তার শ্যালক তুহিন শ্রীনগরের মালেক শিকদারের ছেলে।
শ্রীনগর হাঁসাড়া হাইওয়ে থানারল সার্জেন্ট সঞ্জয় কুমার জানান, দু'জন আরোহী একটি মোটরসাইকেলে করে চেয়ারম্যান বাড়ির সামনে থেকে ঢাকার দিকে ঘোরার সময় মাওয়াগামী একটি ড্রাম ট্রাক সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী মারা যান।