News71.com
 Bangladesh
 17 Mar 20, 06:34 PM
 90           
 0
 17 Mar 20, 06:34 PM

সিরাজগঞ্জে কলেজের গেট ধসে নিহত ৪।।

সিরাজগঞ্জে কলেজের গেট ধসে নিহত ৪।।

নিউজ ডেস্কঃ সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার গুল্টা শহীদ এম. মুনসুর আলী ডিগ্রি কলেজের গেট ধসে ঘটনাস্থলেই শিশুসহ চারজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ১০ জন। মঙ্গলবার আনুমানিক বিকেল চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই তাড়াশ ফায়ার সার্ভিস ও স্থানীরা আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। নিহতরা হলেন উপজেলার গাবর গ্রামের মৃত: জাহারুল্লার ছেলে তোজাম (৫৫), বস্তুল গ্রামের সুলতান হোসেনের ছেলে রাশিদুল ইসলাম (৩০), নাটোর জেলার সিংড়া উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের শাহাদৎ হোসেনের ছেলে আসিফ (১২) ও অন্যজনের নাম পরিচয় পাওয়া যায়নি।

 

স্থানীয়রা জানান, সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার গুল্টাবাজারের হাট বার ছির মঙ্গলবার। এ কলেজ গেটের সামনে সাপ্তাহিক গরুর হাট বসে। মঙ্গলবার বিকেলের দিকে হাট যখন জমে উঠে, ঠিক তখনই কলেজের গেট ধসে পড়ে এ দুর্ঘটনা ঘটে। শহীদ এম. মুনসুর আলী ডিগ্রি কলেজের প্রভাষক আবুল বাশার অভিযোগ করেন, কোনো রকম নকশা ছাড়াই জাইকা, গুল্টা মিশন ও স্থানীয় ব্যক্তির সহায়তায় কলেজের অধ্যক্ষ আসাদউজ্জামান একক সিদ্ধান্তে সৌন্দর্য বর্ধন করার নামে তিন মাস আগে ইটের তৈরি ওই গেটটি নির্মাণ করেন। নিম্নমানের কাজ করার ফলে এ দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের অভিযোগ। এ ব্যাপারে শহীদ এম এ মুনসুর আলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আসাদউজ্জামান বলেন, গুল্টা মিশনের অর্থায়নে এ গেটটি নির্মাণ করা হয়েছিল। আমাদের কোনো কমিটি নেই, আমরা গেটটি করিও নাই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন