
নিউজ ডেস্কঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। পূর্ব ধারণকৃত এ ভাষণটি আজ ১৭ মার্চ, মঙ্গলবার রাত ৮টার পর বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সম্প্রচারিত হবে। বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন জানান, আজ রাত ৮টায় দেশব্যাপী বিভিন্ন স্থানে আতশবাজি উদ্বোধনের পরপরই রাষ্ট্রপতির ধারণকৃত ভাষণ সম্প্রচার করা হবে। এছাড়া সন্ধ্যা ৬টায় দিবসটি উপলক্ষে বঙ্গভবনের দরবার হলে অনুষ্ঠিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় অংশ নেবেন রাষ্ট্রপতি। এতে বঙ্গভবনের কর্মকর্তারাও অংশগ্রহণ করবেন।