News71.com
 Bangladesh
 17 Mar 20, 12:47 PM
 110           
 0
 17 Mar 20, 12:47 PM

নবীগঞ্জে সড়ক দুর্ঘটনা: নিহত ২।।

নবীগঞ্জে সড়ক দুর্ঘটনা:  নিহত ২।।

নিউজ ডেস্কঃ ঢাকা সিলেট মহাসড়কের নবীগঞ্জে এনা পরিবহন ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২ জন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার (১৬মার্চ) রাত ৮টার দিকে সিলেট থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী এনা পরিবহনের একটি বাস ও পানিউমদা থেকে ছেড়ে যাওয়া আউশকান্দিগামী একটি সিএনজি অটোরিকশা কুড়াগাঁও নামক স্থানে মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই সিএনজি যাত্রী গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল গ্রামের সমছু মিয়া (৫৫) ও পানিউমদা গ্রামের সুমেল মিয়া নিহত হন। এসময় সিএনজি চালক বুলবুল মিয়াসহ ২ জন গুরুত্বর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। শেরপুর হাইওয়ে পুলিশের ওসি মো. এরশাদুল হক ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন