News71.com
 Bangladesh
 17 Mar 20, 12:39 PM
 75           
 0
 17 Mar 20, 12:39 PM

এবার করোনা আতঙ্কে বন্ধ হলো দেশের সব সিনেমা হল ।।

এবার করোনা আতঙ্কে বন্ধ হলো দেশের সব সিনেমা হল ।।

নিউজ ডেস্ক: চীনের উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতি করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে আগামী ১৮ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত দেশের সব সিনেমা হল বন্ধের ঘোষণা দিয়েছে চলচ্চিত্র প্রদর্শক সমিতি। সোমবার (১৬ মার্চ) বিকেলে এফডিসিতে চলচ্চিত্র প্রযোজক সমিতির সঙ্গে চলচ্চিত্র প্রদর্শক সমিতির এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। চলচ্চিত্র প্রদর্শক সমিতির উপদেষ্টা মিয়া আলাউদ্দিন বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে এরইমধ্যে সিনেমা হল বন্ধ করা হয়েছে। সবাই সচেতন হচ্ছে। বাংলাদেশেও করোনা থেকে বাঁচতে নানা সচেতনতামূলক পদক্ষেপ নিয়েছে সরকার। দেশের স্কুল-কলেজ বন্ধ করা হয়েছে। এমন অবস্থায় প্রদর্শক সমিতি থেকে সিনেমা হল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলচ্চিত্র প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু বলেন, বর্তমান পরিস্থিতিতে সিনেমা হলগুলোতে দর্শক এমনিতেই আসছে না। করোনার কারণে আপাতত ২ এপ্রিল পর্যন্ত সিনেমা হল বন্ধ থাকবে। এরপর পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন