News71.com
 Bangladesh
 16 Mar 20, 06:00 PM
 143           
 0
 16 Mar 20, 06:00 PM

করোনার প্রার্দুভাবে শেয়ারবাজার সূচকের বড় পতন।।

করোনার প্রার্দুভাবে শেয়ারবাজার সূচকের বড় পতন।।

নিউজ ডেস্কঃ বাংলাদেশের শেয়ারবাজারে করোনা ভাইরাসের আতঙ্ক  কিছুতেই পিছু ছাড়ছে না। আজও লেনদেনের শুরুতে সূচকের উত্থান থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূচকের পতনও বাড়তে থাকে। আজ মঙ্গলবার লেনদেনের আড়াই ঘণ্টার মধ্যে ডিএসইএক্স বা প্রধান মূল্য  সূচক ১৩৮ পয়েন্ট বা ৩ শতাংশ কমেছে। এদিন বেলা ১২টা ৪৯ মিনিটে ডিএসইতে ২১৭ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১৩৮  পয়েন্ট কমে অবস্থান করছে ৩ হাজার ৮৩০ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৮৯০ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৪৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ২৮৬ পয়েন্টে। আজ ডিএসইতে ৩৫০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৫টির, কমেছে ৩১১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির। 

 

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই  ৩২৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১১ হাজার ৮২৯ পয়েন্টে। সিএসইতে টাকার অংকে ৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন