
নিউজ ডেস্কঃ সিলেটে পৃথক অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৩টি অস্ত্র উদ্ধার করেছে র্যাব ৯। এরমধ্যে ১টি বিদেশি রিভলবার এবং ২টি বিদেশি এয়ারগান। শনিবার বিকাল ৩টার দিকে মোগলাবাজার থানাধীন ভগটিপুর বড়বাড়ী সংলগ্ন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ২টি বিদেশি এয়ারগান ও ২৩০ রাউন্ড গুলি উদ্ধার করে। রাত সাড়ে ১২টার দিকে এয়ারপোর্ট থানাধীন লাক্কাতুরা চা বাগান সংলগ্ন এয়ারপোর্ট গামী রাস্তার পাশে থেকে পরিত্যক্ত অবস্থায় বিদেশি রিভলবারটি উদ্ধার করা হয়। দুটি অভিযানেই নেতৃত্ব দেন র্যাব ৯ এর অপারেশন কমান্ডার এএসপি সত্যজিৎ কুমার ঘোষ।