
নিউজ ডেস্কঃ দেশে নতুন করে আরো তিন বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশের মোট আটজন করোনাভাইরাসে আক্রান্ত হলেন। নতুন করে আক্রান্তদের মধ্যে দুজন শিশু রয়েছে। দেশে ফিরে আসা এক প্রবাসীর মাধ্যমে তারা আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। আজ সোমবার বেলা সাড়ে ১২টার দিকে সংবাদ সম্মেলনে রোগতত্ত্ব ও রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এর পরিচালক মিরজাদী সেব্রিনা ফ্লোরা এ কথা জানান।
আইইডিসিআর এর পরিচালক ব্রিফিংয়ে জানিয়েছেন, দেশে এর নিয়ে মোট করোনা ভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা ৮ জন। একজন সুস্থ হয়ে বাড়ি চলে গেছেন। পাঁচজন হাসপাতালে আছেন। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় নতুন তিনজন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে দুটি শিশু আছে। যাদের বয়স দশ বছরের নিচে। তারা একটি উপজেলা পর্যায়ে থেকে এসেছেন। বিদেশ ফেরত একজনের মাধ্যমে তাদের পরিবারের মধ্যে ছড়িয়েছে।