News71.com
 Bangladesh
 16 Mar 20, 01:15 PM
 104           
 0
 16 Mar 20, 01:15 PM

রাজধানীতে গরমের প্রভাব না পড়তেই বিশুদ্ধ পানির শঙ্কট।।

রাজধানীতে গরমের প্রভাব না পড়তেই বিশুদ্ধ পানির শঙ্কট।।

নিউজ ডেস্কঃ গরম না পড়তেই রাজধানীতে বিশুদ্ধ খাবার পানির জন্য হাহাকার শুরু হয়েছে। বিভিন্ন এলাকায় পানির তীব্র সঙ্কটও দেখা দিয়েছে। কোথাও আবার পানি পেলেও দুর্গন্ধের কারণে মানুষ পান করতে পারছে না। গোসল, বাথরুমসহ আনুষঙ্গিক বিভিন্ন সমস্যায় ভুগছেন স্থানীয়রা। বিশুদ্ধ পানি পেতে দোকান থেকে কেনার পাশাপাশি ওয়াসার পাম্পেও দীর্ঘ লাইন দিতে হচ্ছে।

 

রাজধানীতে বিশুদ্ধ পানির সঙ্কট দীর্ঘদিনের। গরম এলেও বিভিন্ন এলাকায় পানির জন্য হাহাকার দেখা দেয়। কিন্তু এ ব্যাপারে কার্যকর কোনো উদ্যোগ নিতে দেখা যায় না ঢাকা ওয়াসার। বিভিন্ন প্রকল্প চলমান থাকলেও তাতে প্রকৃত সুবিধা পাচ্ছেন না নগরবাসী। ওয়াসার কর্মকর্তারা সব সময় দাবি করেন পানির চাহিদার তুলনায় তাদের সক্ষমতা বেশি আছে। কিন্তু তা কেবল খাতা কলমেই। বাস্তবে মানুষ ওয়াসার পানি সরাসরি পান করতে পারে না। পাইপলাইনের মাধ্যমে ওয়াসার সরবরাহ করা পানি ফুটিয়ে তারপর বিশুদ্ধকরণ যন্ত্রে দেয়ার পরও গন্ধ থেকে যায়। এ বছরও গরম পড়তে না পড়তেই ওয়াসার পানির সঙ্কট দেখা দিয়েছে। সম্প্রতি ওয়াসা পানির দাম বাড়িয়েছে। কিন্তু তারপরও পানি না পাওয়ায় গ্রাহকরা ক্ষুব্ধ ও হতাশ।

 

রাজধানীর পশ্চিম শ্যাওড়াপাড়া এলাকার শামীম সরণি থেকে শুরু করে চন্দ্রিমা সড়ক ও আশপাশের এলাকায় গত ১০ থেকে ১২ দিন ধরে ওয়াসার পানি পাচ্ছেন না কয়েক হাজার এলাকাবাসী। এ কারণে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন তারা। একাধিক এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, পানি পান করা, গোসল, টয়লেটসহ আনুষঙ্গিক কাজে অসুবিধায় পড়ছেন তারা। খোদ ওয়াসাও তাদের গ্রাহকদের জিম্মি করে পানির ব্যবসা করছে। ছোট এক গাড়ি পানির মূল্য যেখানে ৩০০ টাকা নেওয়ার কথা সেখানে গ্রাহকদের কাছ থেকে নেওয়া হচ্ছে কাগজে কলমেই এক হাজার টাকা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন