News71.com
 Bangladesh
 16 Mar 20, 01:14 PM
 92           
 0
 16 Mar 20, 01:14 PM

করোনা আতঙ্কে জরুরি সভার আহব্বান ঢাবি কৃর্তপক্ষের।।

করোনা আতঙ্কে জরুরি সভার আহব্বান ঢাবি কৃর্তপক্ষের।।

নিউজ ডেস্কঃ চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস এখন বিশ্বব্যাপী এক বড় আতঙ্কের নাম। এই ভাইরাসে প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছে একের পর এক দেশ। মহামারী আকারে না ছড়ালেও বাংলাদেশ এ ভাইরাসের ঝুঁকির মধ্যে রয়েছে। এই ভাইরাস নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

 

ভাইরাসটির আতঙ্কে ঢাবির অধিকাংশ বিভাগ ক্লাস-পরীক্ষায় অংশ নেয়নি। ক্যাম্পাস বন্ধে স্মারকলিপি প্রদান করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ও ডাকসু। একই দাবি জানিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনও। এসব বিবেচনায় আগামীকাল সোমবার সকাল ১০টায় এক জরুরি সভার আহ্বান করেছে ঢাবি কর্তৃপক্ষ।

 

জরুরি সভার কথা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী বলেন, ‘বিভিন্ন বিভাগ ক্লাস-পরীক্ষা বর্জন করেছে। এদিকে আমাদের শিক্ষার্থীরা অনশনে অসুস্থ হয়ে পড়েছে। ডাকসুর পক্ষ থেকেও বিশ্ববিদ্যালয় বন্ধের দাবি জানানো হয়েছে।’

 

ঢাবির প্রক্টর বলেন, ‘আমাদের শিক্ষার্থীদের যে কথা সেটা আমাদেরও কথা। মনের দিক থেকে সব কথা কাছাকাছি। সবকিছু বিবেচনা করে আমরা বসে নেই। আগামীকাল সকল বিভাগের চেয়ারপারসন, হল প্রভোস্ট, ইনস্টিটিউশনের পরিচালকদের নিয়ে আমাদের জরুরি সভা অনুষ্ঠিত হবে।’

 

ঢাবির শিক্ষার্থীরা বলছেন, করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আগেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যবস্থা নেওয়া উচিত। এটা যদি একবার ছড়িয়ে পড়ে তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এত জনবহুল এলাকায় এটা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। বাংলাদেশেও করোনার রোগী শনাক্ত যেহেতু হয়েছে, সেহেতু মহামারি আকার ধারণ করার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তাই সর্বোচ্চ সতর্কতা অবলম্বন জরুরি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন