News71.com
 Bangladesh
 16 Mar 20, 01:12 PM
 101           
 0
 16 Mar 20, 01:12 PM

ফাহাদ হত্যা মামলা দ্রুতবিচার ট্রাইব্যুনালে।।

ফাহাদ হত্যা মামলা দ্রুতবিচার ট্রাইব্যুনালে।।

নিউজ ডেস্কঃ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার বিচার ঢাকার দ্রুতবিচার ট্রাইবুনাল-১ এ স্থানান্তর করে আদেশ জারি করেছে সরকার। গতকাল রবিবার (১৫ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে বহুল আলোচিত এই হত্যা মামলা স্থানান্তর করে আদেশ জারি করা হয়। এর আগে গত ১২ মার্চ মামলাটি দ্রুতবিচার ট্রাইব্যুনালে স্থানান্তর সংক্রান্ত ফাইল অনুমোদন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

 

দ্রুতবিচার ট্রাইব্যুনাল আইন, ২০০২ এর ধারা ৬ এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলাটি দ্রুতবিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত ১২ জানুয়ারি ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. কায়সারুল ইসলাম মামলাটি বিচারের জন্য মহানগর দায়রা জজ আদালতে বদলির আদেশ দেন। ওইদিনই প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে বদলি আদালতে মামলাটি স্থানান্তর হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন