News71.com
 Bangladesh
 16 Mar 20, 11:30 AM
 90           
 0
 16 Mar 20, 11:30 AM

সাংগঠনিক কাঠামোতে আরো ২১৫টি পুলিশ সুপার।।

সাংগঠনিক কাঠামোতে আরো ২১৫টি পুলিশ সুপার।।

নিউজ ডেস্কঃ বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের সাংগঠনিক কাঠামোতে আরো ২১৫ টি পুলিশ সুপার পদ মঞ্জুর করা হয়েছে। রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব তাহমিনা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা প্রদান করা হয়েছে।

এ নিয়ে বাংলাদেশ পুলিশের পুলিশ সুপারের সংখ্যা দাঁড়াল ৫৮৪ টিতে। এর আগে বাংলাদেশ পুলিশের মোট পদের সংখ্যা ছিল (কনস্টেবল থেকে পুলিশ মহাপরিদর্শক ও সিভিল পদসহ) ২ লাখ ১২ হাজার ৫২৯টি। ২১৫টি পদ তৈরি হওয়ায় এ সংখ্যা বেড়ে এখন ২ লাখ ১২ হাজার ৭৪৪টি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন