News71.com
 Bangladesh
 16 Mar 20, 11:29 AM
 96           
 0
 16 Mar 20, 11:29 AM

গাজীপুরে কোয়ারেন্টাইনের তালা ভেঙে বিক্ষোভ করেছে ইতালি থেকে আসা সদ্য প্রবাসীরা।।

গাজীপুরে কোয়ারেন্টাইনের তালা ভেঙে বিক্ষোভ করেছে ইতালি থেকে আসা সদ্য প্রবাসীরা।।

 

নিউজ ডেস্কঃ গাজীপুরের কোয়ারেন্টাইনে রাখায় হাসপাতালের তালা ভেঙে বিক্ষোভ করেছে ইতালি থেকে সদ্য দেশে আসা প্রবাসীরা। ১৫ মার্চ, রবিবার বিকেলে গাজীপুর মহানগরের পূবাইলে ’মেঘডুবি ২০শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র’ এর কলাপসিবল গেটের তালা ভেঙে বাইরে এসে বিক্ষোভ করেন তারা। পরে তাদের চারজনের শরীরে জ্বর অনুভূত হওয়ায় ঢাকার উত্তরায় স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছেন গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল জাকী।

 

দেশে ফেরার পর গত শনিবার রাতে ৪৮ জনকে গাজীপুর মহানগরের পূবাইলে ’মেঘডুবি ২০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে পর্যবেক্ষণে রাখার জন্য নেয়া হয়। তাদের আগে শনিবার সকালে ইতালি থেকে দেশে ফেরা প্রবাসীরাও ঢাকায় হজ ক্যাম্পে কোয়ারেন্টাইনে বিক্ষোভ দেখায়। পরে তাদের পরীক্ষা-নিরীক্ষা শেষে বাড়ি যাওয়ার অনুমতি দেয় প্রশাসন। এ ঘটনার পর এই ৪৮ জনকে গাজীপুরের এই মা ও শিশু কেন্দ্রে রাখা জন্য নিয়ে যাওয়া হয়েছিল।

 

গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল জাকী জানান, প্রবাসীরা বিদেশ থেকে বৈদেশিক মুদ্রা পাঠায়, কোন অপরাধে তাদের মেঘডুবি হাসপাতালে আটকে রাখা হয়েছে জানতে চায় প্রবাসীরা। এসব বলে তারা বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে ওই হাসপাতালের ভেতরের কলাপসিবল গেটের তালা ভেঙে হাসপাতাল চত্বরে বের হয়ে আসেন তারা। 

 

পূবাইল থানার ওসি মো. নাজমুল হক ভুইয়া জানান, শনিবার বিকালে বিক্ষোভ ও ভাংচুরের খবর পেয়ে সেখানে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়। পরে তাদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার পর হাসপাতালের পরিবেশ স্বাভাবিক রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন