News71.com
 Bangladesh
 16 Mar 20, 11:29 AM
 90           
 0
 16 Mar 20, 11:29 AM

জবিতে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা শিক্ষার্থীদের।।

জবিতে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা শিক্ষার্থীদের।।

নিউজ ডেস্কঃ সব ধরনের ক্লাস ও পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। করোনাভাইরাসের প্রাদুর্ভাব স্বাভাবিক অবস্থায় না আসা পর্যন্ত এই ক্লাস ও পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত বহাল থাকবে বলে জানিয়েছেন তারা।

সূত্র জানায়, রবিবার দুপুর ৩টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই ঘোষণা দেয়। এরআগে, বেলা ২টায় সব বিভাগের ক্লাস রিপ্রেজেনটেটিভরা একত্রিত হয়ে দীর্ঘ এক ঘণ্টা আলোচনার পর এই ঘোষণা দেয়।  শিক্ষার্থীরা জানান, করোনা ভাইরাসে শিক্ষার্থীরা  আতঙ্কিত হলেও  জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কোনো সিদ্ধান্ত নিচ্ছে না।তাছাড়া করোনা ভাইরাস নিয়ে বিশ্ববিদ্যালয়ের কোন ধরনের প্রস্তুতি নেই। আমাদের পরিবার আমাদেরকে  নিয়ে উৎকণ্ঠায় রয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোন সদুত্তর না পেয়ে আমরা নিজেরাই ক্লাস ও পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত নিয়েছি। পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, ‘সরকার যদি সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা দেয় তাহলে আমরা বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা দেব। এ বিষয়ে আমাদের আলাদা কোনো সিদ্ধান্ত হয়নি। শিক্ষার্থীরা যদি ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেয় সেটা তাদের একান্ত ব্যাপার। আর শিক্ষার্থী না আসলে তো ক্লাস পরীক্ষা হবে না।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন