News71.com
 Bangladesh
 16 Mar 20, 12:32 AM
 122           
 0
 16 Mar 20, 12:32 AM

বনানীতে র‌্যাবের নেতৃত্বে দারাজে অভিযান ।।

বনানীতে র‌্যাবের নেতৃত্বে দারাজে অভিযান ।।

নিউজ ডেস্ক: দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন কেনাকাটার প্রতিষ্ঠান দারাজ ডটকম ডটবিডির বনানী অফিসে অভিযান চালাচ্ছে র‌্যাব। আজ রোববার বিকেল থেকে অভিযানটি শুরু হয়। যা এখনো চলছে। অভিযানের নেতৃত্বে আছেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। তিনি গণমাধ্যমকে জানান, সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে মাস্ক বিক্রির প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিতে এ অভিযান চলছে। অভিযান শেষে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে। এদিকে, সম্প্রতি করোনা রোধে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার সরবরাহ নিশ্চিত করতে এবং মূল্য নিয়ন্ত্রণ নিয়ে ওষুধ উৎপাদনকারী ও মেডিকেল ডিভাইস উৎপাদনকারী এবং আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। সেখানে সর্বসম্মতিক্রমে থ্রি লেয়ার সার্জিক্যাল ফেস মাস্কের সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করা হয় প্রতি পিস ৩০ টাকা। এর বেশি দামে কেউ বিক্রি করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেয়া হয়। এ ছাড়া মাস্ক উৎপাদনকারী প্রতিষ্ঠানসমূহ কর্তৃক একই ডিস্ট্রিবিউটরকে একটি ইনভয়েসে সর্বোচ্চ ৫০০ পিস মাস্ক সরবরাহ এবং হ্যান্ড স্যানিটাইজার উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৫০ এমএল প্যাক সাইজের হ্যান্ড স্যানিটাইজার উৎপাদন ও সরবরাহ বাড়ানোর নির্দেশনা দেয়া হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন