News71.com
 Bangladesh
 16 Mar 20, 12:30 AM
 98           
 0
 16 Mar 20, 12:30 AM

দেশে আসলে প্রবাসীরা সব নবাবজাদা হয়ে যান: পররাষ্ট্রমন্ত্রী

দেশে আসলে প্রবাসীরা সব নবাবজাদা হয়ে যান: পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্কঃ পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, যে সমস্ত দেশে করোনাভাইরাস অস্বাভাবিক মাত্রায় ছড়িয়েছে, সেই সমস্ত দেশ থেকে আসা বন্ধ না করলেও যিনি আসবেন তাকে কোয়ারেন্টিনে যেতে হবে। কিন্তু আমাদের বাঙালি প্রবাসীরা যখন আসেন, তারা এটাতে খুব অসন্তুষ্ট হন। তারা দেশে আসলে সবাই নবাবজাদা হয়ে যান। ফাইভ স্টার হোটেল না হলে অপছন্দ করেন। আজ রবিবার রাজধানীতে বাংলাদেশ ইন্সটিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজে (বিআইআইএসএস) ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী: একটি পর্যালোচনা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান শেষে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, গতকাল যারা দেশে এসেছেন, ন্যাচারালি তারা কোয়ারেন্টিনে যেতে চান না। দেশে আসছেন সুতরাং সাথে সাথে বাড়িতে যাবেন, এই আগ্রহ থেকে আসছেন। তারপরে আমরা যেখানে রাখব, আগেও ৩১২ জনকে ওখানে রেখেছিলাম।তিনি বলেন, তারা এসে সেখানে পছন্দ করেন নাই। বাংলাদেশে ফ্ল্যাট বাথরুম হয়, তারা কমোড বাথরুম ইউজ করেন। সুতরাং তাদের অসুবিধা হয়েছে। আমরা পর্যটন করপোরেশন থেকে খাবার দিয়েছি, তারা মনে করেন, সোনারগাঁও… ফাইভ স্টার থেকে খাবার দেওয়া উচিত। আমরা সেটা দিতে পারিনি। সেজন্য তারা অসন্তুষ্ট হয়েছেন। তাদের বিভিন্ন রকম অভিযোগ ছিল। আর তারা মনে করেন এগুলো খুব নোংরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন