News71.com
 Bangladesh
 16 Mar 20, 12:29 AM
 70           
 0
 16 Mar 20, 12:29 AM

বুয়েটকে অনুকরন করলো বাকৃবি॥ ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা শিক্ষার্থীদের

বুয়েটকে অনুকরন করলো বাকৃবি॥ ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা শিক্ষার্থীদের

নিউজ ডেস্কঃ করোনাভাইরাস আতঙ্কে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সব অনুষদের শিক্ষার্থীরা। আজ রোববার দুপুরে অনুষদীয় ছাত্র সমিতির নেতৃবৃন্দ গণস্বাক্ষর নিয়ে ক্লাস-পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়ে দিয়েছেন। তবে সরকারের নির্দেশ না পাওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন উপাচার্য লুৎফুল হাসান।

 

শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, দেশে করোনাভাইরাসের সংক্রমণ হওয়ায় বেশ কিছু দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ক্লাস-পরীক্ষা বর্জনের ব্যাপারে আলোচনা করছিলেন শিক্ষার্থীরা। সাপ্তাহিক ছুটি শেষে আজ ক্লাসে এসে শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জনের জন্য গণস্বাক্ষর দেন। পরে অনুষদীয় ছাত্র সমিতির নেতাদের সঙ্গে আলোচনা করে ক্লাস-পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়। আজ দুপুরে শিক্ষার্থীদের সিদ্ধান্তের বিষয়ে জানাতে উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেন ছাত্র সমিতির নেতৃবৃন্দ। ক্লাস-পরীক্ষা বর্জনে শিক্ষার্থীদের নেওয়া গণস্বাক্ষর অনুষদগুলোর ডিনের কাছে পাঠানো হয়েছে বলেও জানান ছাত্র প্রতিনিধিরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন