News71.com
 Bangladesh
 15 Mar 20, 06:33 PM
 159           
 0
 15 Mar 20, 06:33 PM

করোনা আতঙ্কে ছোট হচ্ছে এবারের আইপিএল!

করোনা আতঙ্কে ছোট হচ্ছে এবারের আইপিএল!

নিউজ ডেস্ক: করোনা আতঙ্কে এবার ছোট পরিসরে হতে পারে আইপিএল। শনিবার গর্ভনিং কাউন্সিলের বৈঠকের পর ভারতীয় ক্রিকেট বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলির কথায় এমনটাই ইঙ্গিত পাওয়া গেছে। আপাতত ১৫ এপ্রিল পর্যন্ত আইপিএল স্থগিত রেখেছে বিসিসিআই। শনিবার বোর্ডের সদর দফতরে সব ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন বোর্ড কর্মকর্তারা। আপাতত ঠিক হয়েছে প্রতি সপ্তাহে পরিস্থিতির পর্যালোচনা করা হবে। মার্চ মাসের শেষে আবার ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে বসবে বোর্ড। বর্তমান পরিস্থিতিতে আইপিএল করার জন্য বেশ কয়েকটা বিকল্প নিয়ে আলোচনা হয় গর্ভনিং কাউন্সিলের বৈঠকে। তবে আইপিএল ছোট করার ভাবনাই রয়েছে বিসিসিআইয়ের। ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠক শেষে সৌরভ বলেন, "অবশ্যই হবে (IPL) কারণ যদি এটা ১৫ এপ্রিলের পর হয় , তাহলে বুঝতেই পারছেন ১৫ দিন চলেই যাচ্ছে। তখন তো ছোট করতেই হবে। কতটা ছোট, কতগুলো ম্যাচ সেটা এখনই বলা যাবে না।"

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন