News71.com
 Bangladesh
 15 Mar 20, 06:32 PM
 136           
 0
 15 Mar 20, 06:32 PM

যশোরে পুলিশ ও মাদকব্যবসায়ীর মধ্যে বন্দুকযুদ্ধ ।। নিহত ১

যশোরে পুলিশ ও মাদকব্যবসায়ীর মধ্যে বন্দুকযুদ্ধ ।। নিহত ১

নিউজ ডেস্ক: যশোরের চৌগাছায় পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' জহুরুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার ভোরে উপজেলার মাকাপুর গাবতলা এলাকায় এই ঘটনা ঘটে। জহুরুল ইসলাম আন্দুলিয়া গ্রামের প্রাইমারী স্কুল পাড়ার গোলাম হোসেনের ছেলে। চৌগাছা থানার ওসি রিফাত খান রাজীবের দাবি, মাদকের একটি বড় চালান পাচার হচ্ছে জানতে পেরে শনিবার গভীর রাতে মাকাপুর গাবতলা মাঠে পুলিশ অবস্থান নেয়। এসময় মাদক ব্যবসায়ীরা গুলি চালায়। এতে পুলিশও পাল্টা গুলি চালায়। পুলিশের গুলির মুখে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। এ সময় সেখানে মাদক ব্যবসায়ী জহুরুলের লাশ পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশ লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপতাল মর্গে পাঠিয়েছে। ওসি রিফাত খান রাজীব জানান, জহুরুলের বিরুদ্ধে যশোর ও ঝিনাইদহ জেলার বিভিন্ন থানায় অন্তত ১০টি মাদকের মামলা রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন