News71.com
 Bangladesh
 14 Mar 20, 11:12 PM
 143           
 0
 14 Mar 20, 11:12 PM

ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ পুলিশ সদস্য আটক ।।

ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ পুলিশ সদস্য আটক ।।

নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজাসহ পুলিশের এক কনস্টেবল ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার আজমপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে আধা কেজি গাঁজা উদ্ধার করে বিজিবি সদস্যরা। আটক হওয়া ব্যক্তিরা হলেন, ঢাকার লালবাগ থানার কর্মরত কনস্টেবল আসাদুল্লাহ। অপরজন সিলেট কদমতলী রেলওয়ে ফাঁড়ির কর্মরত নিরাপত্তা বাহিনীর সদস্য সুমন চন্দ্র বিশ্বাস। সরাইল ২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কবির আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘শুক্রবার রাতে আজমপুর রেলওয়ে স্টেশন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজাসহ তাদের আটক করা হয়।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন