
নিউজ ডেস্কঃ রাজধানীর বিমানবন্দর রেল স্টেশন এলাকায় এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত দুই জনকে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ। শুক্রবার (১৪ মার্চ) রাতে রেল স্টেশন এলাকা থেকে শিল্পী আক্তার নামে একজন তাকে পাশের কাউলা এলাকায় নিয়ে যান, সেখানে অবস্থান করা আলমগীরসহ কয়েকজন মিলে কিশোরীকে ধর্ষণ করে করেছে বলে অভিযোগ উঠেছে। পরে স্থানীরা ভোরে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। তাকে ওয়ান স্টপ ক্রাইসিন সেন্টার, ওসিসিতে ভর্তি করা হয়েছে। ডাক্তার জানিয়েছে মেয়েটি এখন সুস্থ রয়েছেন তবে সে মানসিক ভাবে ভেঙ্গে পড়েছে। এই ঘটনায় সুমি এবং আলমগীরকে গ্রেফতার করেছে বিমানবন্দর থানা পুলিশ।