News71.com
 Bangladesh
 13 Mar 20, 07:57 PM
 162           
 0
 13 Mar 20, 07:57 PM

মুজিববর্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান করবে জাপা॥

মুজিববর্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান করবে জাপা॥

নিউজ ডেস্কঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান করবে সংসদের বিরোধী দল জাতীয় পার্টি। তবে করোনাভাইরাসের কারণে ঠিক কবে নাগাদ এ আয়োজন হবে, তা জানাতে পারেনি দলটি। বৃহস্পতিবার বিকালে রাজধানীর বনানীতে সাংবাদিকদের এ কথা জানান জাপার মহাসচিব মসিউর রহমান রাঙ্গা। এর আগে, সকাল সাড়ে ১১টা থেকে দুপুর পর্যন্ত দলের প্রেসিডিয়াম সদস্য, কো চেয়ারম্যান ও সংসদ সদস্যদের সঙ্গে যৌথ সভা করেন চেয়ারম্যান জিএম কাদের।

জাতীয় পার্টিতে দুইয়ের বেশি পদে কোনো নেতা থাকবে না বলে জানান মসিউর রহমান রাঙ্গা। তবে প্রয়োজনে পার্টির চেয়ারম্যান কাউকে অতিরিক্ত পদে দায়িত্ব দিতে পারবেন, বলেন তিনি। আগামী ২০ মার্চ জাপার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের জন্মদিন উপলক্ষে সারাদেশের সব কমিটির উদ্যোগে দোয়া মাহফিল, দুস্থদের মাঝে খাবার বিতরণ এবং আলোচনা সভার আয়োজন করবে জাপা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন