News71.com
 Bangladesh
 13 Mar 20, 07:55 PM
 53           
 0
 13 Mar 20, 07:55 PM

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি নির্বাচন॥সভাপতিসহ ৬ পদে আ.লীগ ও সেক্রেটারিসহ ৮ পদে বিএনপি জয়ী

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি নির্বাচন॥সভাপতিসহ ৬ পদে আ.লীগ ও সেক্রেটারিসহ ৮ পদে বিএনপি জয়ী

নিউজ ডেস্কঃ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ২০২০-২১ কার্যবর্ষের নির্বাচনে ১৪টি পদের মধ্যে সভাপতিসহ ৬টি পদে আওয়ামী সমর্থিত প্যানেল, সেক্রেটারিসহ ৮ পদে বিএনপি সমর্থিত প্যানেল জয়ী হয়েছে। সভাপতি পদে জয়ী হয়েছেন এ এম আমিন উদ্দিন, সেক্রেটারি পদে জয় লাভ করেন রুহুল কুদ্দুস কাজল। এতে জয়ের ব্যাপারে আশাবাদী প্রধান দুই জোট। সম্মিলিত আইনজীবী ঐক্যপরিষদ এবং জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ-সাদা প্যানেলর নেতৃত্ব দিচ্ছেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিন। অন্যদিকে, জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ-নীল প্যানেলের নেতৃত্বে আছেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন। সাদা প্যানেল থেকে সভাপতি পদে সিনিয়র অ্যাডভোকেট এএম আমিন উদ্দিন ও সম্পাদক পদে অ্যাডভোকেট শাহ মনজুরুল হক নির্বাচনে অংশ নেন। অপরদিকে বিএনপি সমর্থিত নীল প্যানেলে সভাপতি পদে জয়নুল আবেদীন এবং সম্পাদক পদে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন