News71.com
 Bangladesh
 13 Mar 20, 07:51 PM
 54           
 0
 13 Mar 20, 07:51 PM

শিশুকে অপহরণ করে ধর্ষণের পর হত্যা॥ ২ জনের যাবজ্জীবন

শিশুকে অপহরণ করে ধর্ষণের পর হত্যা॥ ২ জনের যাবজ্জীবন

নিউজ ডেস্কঃ টাঙ্গাইলে শিশু ধর্ষণের পর হত্যার দায়ে ২ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম খালেদা ইয়াসমিন এ রায় দেয়। মামলা সূত্রে জানা যায়, ২০১৬ সালের অক্টোবরের ১৮ তারিখে টাঙ্গাইল পৌর এলাকার নানা বাড়ি থেকে শিশুটিকে অপহরণ করে ধর্ষণের পর হত্যা করে লাশ গুন করে আসামিরা। নিখোঁজের ২২ দিন পর পুলিশ কালিহাতীর একটি বিল থেকে শিশুটির লাশ উদ্ধার করে। ওই দিনই নিহতের বাবা কালিহাতী থানায় অজ্ঞাত বেশ কয়েকজনকে আসামি করে ধর্ষণ ও হত্যা মামলা করেন। পরে মামলায় নুর মোহাম্মদ ও নাজমা আক্তারকে গ্রেফতার করা হয়। শুনানি শেষে আদালত ২ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন