News71.com
 Bangladesh
 13 Mar 20, 07:49 PM
 53           
 0
 13 Mar 20, 07:49 PM

তিতাস কম্পিউটার ট্রেনের টয়লেটে যুবকের মরদেহ॥

তিতাস কম্পিউটার ট্রেনের টয়লেটে যুবকের মরদেহ॥

নিউজ ডেস্কঃ তিতাস কমিউটার ট্রেনের টয়লেটে থাকা কার্টন থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে থানা পুলিশ।বৃহস্পতিবার (১২ মার্চ) রাত ১১টার দিকে আনুমানিক ২৫-৩০ বছর বয়সী ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই যুবকের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শ্যামল কান্তি দাস জানান, ঢাকা থেকে আসা ট্রেনটি রাত সোয়া ১০টার দিকে আখাউড়ায় আসে। পরিচ্ছন্নতা কর্মীরা কাজ করার সময় ট্রেনটির ‘ঘ’ বগিতে কার্টন দেখতে পান। পুলিশের উপস্থিতিতে কার্টন খুলে এতে যুবকের মরদেহ পাওয়া যায়। যুবকের মুখ অনেকটা ফোলা। শ্বাসরোধে তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।ময়না তদন্তের জন্য শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে মরদেহ পাঠানো হবে। যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানান ওসি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন