News71.com
 Bangladesh
 12 Mar 20, 07:17 PM
 166           
 0
 12 Mar 20, 07:17 PM

চীনসহ ৪ দেশের ভিসা বন্ধ করল বাংলাদেশ॥

চীনসহ ৪ দেশের ভিসা বন্ধ করল বাংলাদেশ॥

নিউজ ডেস্কঃ করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে যারা যে দেশে আছেন তাদের সে দেশেই অবস্থান করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। রাজধানীতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৃহস্পতিবার বিকেলে করোনাভাইরাসের পরিস্থিতি নিয়ে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মন্ত্রী বলেন, যারা যে দেশে আছেন তারা সে দেশেই অবস্থান করবেন। সেই দেশের পদক্ষেপ অনুসরণ করবেন। প্রয়োজনে আমাদের মিশনের সঙ্গে যোগাযোগ করবেন। চীন, ইরান, ইতালি এবং দক্ষিণ কোরিয়ার সব রকম ভিসা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, প্রয়োজন হলে অন্য দেশের ভিসাও বন্ধ করা হবে। মিডিয়ার কারণে প্যানিক বেশি ছড়াচ্ছে। লজিক্যালি মৃত্যুর হার কম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন