News71.com
 Bangladesh
 11 Mar 20, 11:42 PM
 147           
 0
 11 Mar 20, 11:42 PM

করোনা সন্দেহে ১৭ জেলায় হোম কোয়ারেন্টাইনে ২১৫ জন॥

করোনা সন্দেহে ১৭ জেলায় হোম কোয়ারেন্টাইনে ২১৫ জন॥

নিউজ ডেস্কঃ ‘করোনাভাইরাসের জীবাণু থাকতে পারে’ এমন আশঙ্কায় দেশের ১৭টি জেলায় বিদেশফেরত দুই শতাধিক ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। দেশে করোনাভাইরাসে তিনজন শনাক্ত হয়েছেন রোববার (০৮ মার্চ) সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এমন ঘোষণা দেয়। এরপর গত তিনদিনে বিভিন্ন জেলায় এ পর্যন্ত ২১৫ জনকে হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়। তবে এদের মধ্যে এখন পর্যন্ত কারও শরীরে করোনাভাইরাস পাওয়া যায়নি।

এর মধ্যে মানিকগঞ্জে ৭৯, নারায়ণগঞ্জে ৪০, মাদারীপুরে ৩০, কিশোরগঞ্জে ৩৪, ফেনীতে ০৯, নোয়াখালীতে ০১, যশোরে ০৬, বগুড়ায় ০২, নরসিংদীতে ০২, খুলনায় ০১, সিলেটে ০১, ফরিদপুরে ০৩, জামালপুরে ০১, রাজবাড়ীতে ০২, ঝিনাইদহে ০২, চুয়াডাঙ্গায় ০১ এবং দিনাজপুরে ০১জন রয়েছেন। জেলা ও উপজেলা স্বাস্থ্যকর্মীরা হোম কোয়ারেন্টাইনের প্রধান পর্যবেক্ষক হিসেবে নেতৃত্ব দিচ্ছেন। করোনাভাইরাস প্রতিরোধ কমিটির পক্ষ থেকে সার্বক্ষণিক তাদের স্বাস্থ্যের খোঁজখবর নেয়া হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন