News71.com
 Bangladesh
 11 Mar 20, 11:37 PM
 148           
 0
 11 Mar 20, 11:37 PM

শুল্ক ফাঁকি দিতে গিয়ে ধরা পড়ল চকলেট ও শিশুখাদ্য॥

শুল্ক ফাঁকি দিতে গিয়ে ধরা পড়ল চকলেট ও শিশুখাদ্য॥

নিউজ ডেস্কঃ শুল্ক ফাঁকি দিতে সব রকমের চেষ্টাই করেছিল ঢাকার মতিঝিলের টয়েনবি সার্কুলার রোডের আমদানিকারক প্রতিষ্ঠান সামিত ট্রেডিং ইন্টারন্যাশনাল। তাদের ঘোষিত আমদানি করা পণ্য ছিল সুইট কর্ন। কিন্তু প্রতিষ্ঠানটি আমদানি করে চকলেট ও শিশুখাদ্য। আবার এই পণ্য সুযোগ বুঝে খালাসের জন্য অপেক্ষা করছিল তারা। সে জন্য খালাসের প্রক্রিয়াও শুরু করেনি। তাদের কৌশল বুঝতে পেরে কাস্টমস কর্মকর্তারা আগেভাগে কনটেইনার খুলে পণ্য জব্দ করেন।

আজ বুধবার বন্দর চত্বরে কনটেইনার দুটি খোলা হয়। তাতে দেখা যায়, দুই কনটেইনারের একটিতে চকলেট পাওয়া গেছে ১৩ হাজার ২৫৮ কেজি। সব চকলেট আনা হয়েছে তুরস্ক থেকে। এই কনটেইনারটিতে ৫৬ লাখ টাকা শুল্ক ফাঁকি দিয়েছেন আমদানিকারক। অপর কনটেইনারটিতে পাওয়া গেছে শিশুখাদ্য গুঁড়া দুধ। কী পরিমাণ গুঁড়া দুধ আছে, তা জানতে এখনো হিসাব করছেন কাস্টমস কর্মকর্তারা। এই কনটেইনারটিতেও শুল্ক ফাঁকি দিয়েছেন আমদানিকারক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন