News71.com
 Bangladesh
 11 Mar 20, 11:36 PM
 138           
 0
 11 Mar 20, 11:36 PM

করোনা মোকাবিলায় সরকারের প্রস্তুতির কোনো ঘাটতি নেই ॥ ওবায়দুল কাদের

করোনা মোকাবিলায় সরকারের প্রস্তুতির কোনো ঘাটতি নেই ॥ ওবায়দুল কাদের

নিউজ ডেস্কঃ করোনা মোকাবিলায় প্রস্তুতির কোনো ঘাটতি নেই, বিএনপিকে মানবিক সংবেদনশীল বিষয়ে রাজনীতি না করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার (১১ মার্চ) দুপুর রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে সম্পাদকমণ্ডলীর সাথে ঢাকা মহানগরের নেতৃবৃন্দের বৈঠক শেষে একথা বলেন তিনি। এসময় ওবায়দুল কাদের বলেন, যারা বলছে আওয়ামী লীগ সরকার করোনা ভাইরাসের জন্য প্রস্তুত না। আমি তাদের উদ্দেশ্য বলতে চাই, সরকার সার্বিক ভাবে এবিষয়ে প্রস্তুত আছে। বিএনপির নামে একটি দল এই করোনা ভাইরাস নিয়ে নিকৃষ্ট রাজনীতির আশ্রয় নিয়েছে বলেও মন্তব্য করে তিনি। বিএনপির উদ্দেশ্য ওবায়দুল কাদের বলেন, করোনা ভাইরাসের মতো একটা মানবিক বিষয় নিয়ে রাজনীতি না করার আহ্বান জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন