News71.com
 Bangladesh
 11 Mar 20, 08:52 PM
 127           
 0
 11 Mar 20, 08:52 PM

অবশেষে বেনাপোল ইমিগ্রেশনে বসানো হল করোনা নির্নয়কারি থার্মাল স্ক্যানার॥

অবশেষে বেনাপোল ইমিগ্রেশনে বসানো হল করোনা নির্নয়কারি থার্মাল স্ক্যানার॥

নিউজ ডেস্কঃ অবশেষে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে থার্মাল স্ক্যানার স্থাপন করা হয়েছে। এখন থেকে করোনাভাইরাস শনাক্তের জন্য যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা থার্মাল স্ক্যানারের মাধ্যমে করা হবে। এর আগে হ্যান্ড থার্মাল স্ক্যানার দিয়ে যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছিল। মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে বেনাপোল ইমিগ্রেশনে এই নতুন থার্মাল স্ক্যানারটি স্থাপন করা হয়। এতে স্বস্তি ফিরেছে যাত্রী ও ইমিগ্রেশনে কর্মরত-কর্মকর্তাদের মাঝে। বর্তমানে ভ্রমণ, চিকিৎসা ও বাণিজ্যিক কাজে বেনাপোল ইমিগ্রেশন দিয়ে প্রতিদিন ভারত-বাংলাদেশের মধ্যে হাজার হাজার পাসপোর্টধারী যাত্রী যাতায়াত করে থাকে। এসব যাত্রীদের মধ্যে ১২ শতাংশ রয়েছে বিদেশি যাত্রী। ফলে এ বন্দরে করোনা সংক্রমণের বেশ ঝুঁকি রয়েছে। বেনাপোল ইমিগ্রেশনে অপেক্ষারত এক যাত্রী জানান, দেশের বৃহত্তর স্থলবন্দর বেনাপোল ইমিগ্রেশনে নতুন থার্মাল স্ক্যানার স্থাপন করায় পাসপোর্ট যাত্রীদের দ্রুত স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি দেশে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি কমবে।বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, ভারত থেকে আগত প্রত্যেক যাত্রীকে থার্মাল স্ক্যানার মেশিন দিয়ে স্ক্যানিং করানো হচ্ছে। কোনো যাত্রীকে স্বাস্থ্য পরীক্ষা ছাড়া দেশের ভেতর প্রবেশ করতে দেয়া হচ্ছে না। এছাড়া স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে যাত্রীদের সচেতনতায় বিভিন্ন পরামর্শ ও প্রচার-প্রচারণার মতো ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন