News71.com
 Bangladesh
 11 Mar 20, 11:28 AM
 129           
 0
 11 Mar 20, 11:28 AM

করোনা ভাইরাসে আক্রান্ত মানেই মৃত্যু নয়॥ চিকিৎসাবিজ্ঞানী ক্রিস হুইটি

করোনা ভাইরাসে আক্রান্ত মানেই মৃত্যু নয়॥ চিকিৎসাবিজ্ঞানী ক্রিস হুইটি

নিউজ ডেস্কঃ বিশ্বের বিভিন্ন দেশে করোনা ভাইরাস মহামারি রূপে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশেও আক্রান্ত হয়েছেন তিন জন। রীতিমতো আতঙ্কে রূপ নিয়েছে করোনা ভাইরাস। কিন্তু করোনা ভাইরাসে আক্রান্ত হলে মৃত্যু কি অবধারিত? কী বলছে পরিসংখ্যান? অধিকাংশ পরিসংখ্যান বলছে, করোনা ভাইরাসে আক্রান্ত মানেই মৃত্যু নয়। আক্রান্ত ৯৮ ভাগ রোগীই সুস্থ হচ্ছেন। করোনা ভাইরাসে মৃত্যুর হার সম্পর্কে অনেকগুলো পরিসংখ্যান বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পেয়েছে। চিকিৎসা বিজ্ঞানী ক্রিস হুইটি মনে করেন, করোনায় আক্রান্তদের মধ্যে মৃত্যুর হার এক শতাংশেরও কম। তবে বিশ্ব স্বাস্থ্যসংস্থার মহাপরিচালক ডা. টেড্রস আধানম গেব্রেইয়েসুস অবশ্য মৃত্যুর হার আরো বেশি বলে উল্লেখ করেছেন। তিনি জানান, আক্রান্তদের মধ্যে মৃত্যুর হার ৩.৪ শতাংশ। মৃত্যুর এ হার করোনা ভাইরাসে আক্রান্ত যে রোগীদের শনাক্ত করা হয়েছে শুধু সেই সংখ্যার ওপর নির্ধারিত।


করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে যাননি কিংবা শনাক্ত হননি এমন অনেকে্ রয়েছে। ফলে আক্রান্তদের মধ্যে মৃত্যুর হার ৩.৪ শতাংশের কম হওয়াই যুক্তিযুক্ত। পরিসংখ্যানে প্রকাশ, করোনা ভাইরাসে মৃতদের মধ্যে বয়স্কদের সংখ্যা বেশি। তরুণদের ঝুঁকি বা মৃত্যুর হার কম। বয়স্ক ব্যক্তিরা ছাড়াও যারা করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসা দিচ্ছেন তারাও ঝুঁকিতে। মৃত্যুর হার সবচেয়ে বেশি ৮০ বছরের বেশি বয়সিদের। ৪০ থেকে ৭০ এর কোঠায় যাদের বয়স এরপরই তারা ঝুঁকিতে রয়েছেন। কিন্তু কম ঝুঁকিতে রয়েছে ৩৯ বছর বা তার কম বয়সিরা। চীনের রোগ নিয়ন্ত্রণ ও সুরক্ষা কেন্দ্র (সিসিডিসি) জানিয়েছে, ১০ থেকে ৩৯ বছর বয়সি করোনায় আক্রান্তদের মৃত্যু হার দশমিক ২ ভাগ। ৪০ থেকে ৪৯ বছর বয়সিদের দশমিক ৪ ভাগ, ৫০ থেকে ৫৯ বছর বয়সিদের এক দশমিক ৩ ভাগ, ৬০ থেকে ৬৯ বছর বয়সিদের তিন দশমিক ৬ ভাগ, ৭০ থেকে ৭৯ বছর বয়সিদের ৮ ভাগ এবং ৮০ বছরের বেশি বয়স্কদের মৃত্যু হার ১৪ দশমিক ৮ ভাগ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন